১৫ নভেম্বর বিরসা মুণ্ডা জন্ম জয়ন্তী

১৫ নভেম্বর ১৮৭৫ - ৯ জুন ১৯০০, মাত্র পঁচিশ বছরের জীবন। ভারতের আদিবাসী জনতার কাছে তিনি কেবল উলগুলান বা মহাবিদ্রোহের নেতা নন, তিনি ভগবান বিরসা, তিনি ধরতি আবা। ...

১৫ নভেম্বর বিরসা মুণ্ডা জন্ম জয়ন্তী

ddar

১৫ নভেম্বর ১৮৭৫ - ৯ জুন ১৯০০, মাত্র পঁচিশ বছরের জীবন। ভারতের আদিবাসী জনতার কাছে তিনি কেবল উলগুলান বা মহাবিদ্রোহের নেতা নন, তিনি ভগবান বিরসা, তিনি ধরতি আবা। দিকুদের শোষণ বিদ্বেষ ও অবজ্ঞার বিরুদ্ধে আদিবাসী সমাজকে মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দিয়েছিলেন তিনি। আমাদের দেশের দশ কোটি আদিবাসী জনতার ওপর সুব্যবস্থিত শোষণ ও অত্যাচার চলছে দীর্ঘদিন। সিআরপিএফ ও পুলিশের দ্বারা খুন ধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আমাদের দেশে আদিবাসী জনতার ওপর যে পুলিশী নৃশংসতা চলে, যেভাবে প্রান্তিক করে রাখা হয় সামাজিক ক্ষেত্রে, উচ্ছেদ করা হয় জমি ও অরণ্যের অধিকার থেকে – সেই বাস্তবতাকে স্বীকার করে সেই কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে ঐক্যবদ্ধ হতে হবে।

Published on 14 November, 2020