‘নাগরিক ইস্তাহার’ প্রকাশ করে প্রচার চলছে নৈহাটিতে

‘নাগরিক ইস্তাহার’ প্রকাশ করে প্রচার চলছে নৈহাটিতে

The campaign is going on in Naihati

নৈহাটি পৌরসভার ৫নং ওয়ার্ডে সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী সরিৎ চক্রবর্তী (বাবলী)-কে উদীয়মান সূর্য্য চিহ্নে ভোট দিন — এই আবেদন জানিয়ে প্রচারে ওয়ার্ড চষে ফেলা হচ্ছে। নাগরিক জনতার প্রতি উদাত্ত আবেদন জানিয়ে বলা হচ্ছে, এসো হাতে হাত ধরি, নতুন সমাজ গড়ি।

প্রকাশ করা হয়েছে, নাগরিক ইস্তাহার।

   • দুর্নীতি-স্বজনপোষন রুখতে ওয়ার্ডের উন্নয়ন, পরিষেবা ও প্রশাসনিক কাজে নাগরিকদের তদারকি ও অংশগ্রহণ সুনিশ্চিত করা।
    • প্রতি তিনমাস অন্তর ওয়ার্ডে ‘মানুষের কথা শোনো’ বৈঠক আয়োজন করা।
    • বিভেদ-বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির ঐক্যকে সুদৃঢ় করা।
    • অঞ্চলে সুস্থ সংস্কৃতির বাতাবরণ গড়ে তুলতে নবীন প্রজন্মকে উৎসাহিত করা।
    • পরিবেশ রক্ষার্থে পুকুর ও জলাশয়গুলো চিহ্নিত করে সংস্কারের ব্যবস্থা করা।
    • প্রকৃতি বাঁচাতে ও শব্দ-বায়ু-জল দূষণ নিয়ন্ত্রণে পৌরসভায় কার্যকর পরিবেশ দপ্তর চালু করা।
    • গরিফা হেল্থ সেন্টারের উন্নয়ন ও ২৪ ঘন্টা ডাক্তার, ওষুধ, অক্সিজেনের ব্যবস্থা করা।
    • ছোটো ব্যবসায়ী ও উৎপাদকদের বর্ধিত ট্রেড লাইসেন্স ফী প্রত্যাহার করা।
    • মহিলাদের গার্হস্থ হিংসা থেকে রক্ষা ও নির্ভয় স্বাধীনতা সুনিশ্চিত করতে ওয়ার্ডে মহিলা সেল গঠন।
    • মিড-ডে-মিল রন্ধনকর্মীদের পরিচয়পত্র ও উৎসব ভাতা চালু করা।
    • নির্মাণ সহ অসংগঠিত শ্রমিকদের সরকারি প্রকল্পের সুবিধা সুনিশ্চিত করতে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র চালু করা।
    • পৌরসভায় কর্মী নিয়োগে স্বচ্ছতা ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। অঞ্চলের যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
    • প্রাথমিক বিদ্যালয় ও তার পঠন-পাঠন উন্নত করতে বিশেষ জোর দেওয়া। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যয়ভার গ্রহণ করা।
    • গৌরীপুর সহ বন্ধ কারখানার শ্রমিক পরিবার ও অঞ্চলের দুঃস্থ মানুষদের খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা।
    • কাজহারা ও বেকারদের জন্য শহরে ১০০ দিনের কাজ চালু করা।
    • কোভিডে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
    • প্রথম শ্রমিক নেত্রী সন্তোষ কুমারী দেবী সহ গরিফা অঞ্চলের সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের স্বর্ণালী স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ।

Published on 17 February, 2022