ঋণমুক্তির দাবিতে বিক্ষোভ

অপরিকল্পিত লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত শ্রমজীবী জনতা। লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত সমস্ত মানুষের ঋণ মকুবের দাবিতে লড়ছে ঋণমুক্তি কমিটি। গত ৫ অক্টোবর বজবজের কালিপুরে সমস্ত গরিব জনতার ...

ঋণমুক্তির দাবিতে বিক্ষোভ

ddar

অপরিকল্পিত লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত শ্রমজীবী জনতা। লকডাউনের ফলে আর্থিকভাবে বিপর্যস্ত সমস্ত মানুষের ঋণ মকুবের দাবিতে লড়ছে ঋণমুক্তি কমিটি। গত ৫ অক্টোবর বজবজের কালিপুরে সমস্ত গরিব জনতার ঋণমকুবের দাবিতে, সকলের জন্য ২০০ দিনের কাজ ও ৫০০ টাকা মজুরি, লকডাউনের ফলে বিপর্যস্ত সমস্ত গরিব মানুষকে মাসিক ১০,০০০ টাকা লকডাউন ভাতা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় আয়ারলা ও ঋণমুক্তি কমিটি। বিক্ষোভে গ্রামীণ শ্রমজীবী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কিশোর সরকার সহ ইন্দ্রজিৎ দত্ত, আশুতোষ মালিক, দেবযানী গোস্বামী, অঞ্জনা মাল ও আরো অনেকে।

Published on 10 October, 2020