পার্টির ঝাড়খণ্ড ষষ্ঠ রাজ‍্য সম্মেলন

রামগড়ে সিপিআই(এমএল) লিবারেশনের ষষ্ঠ ঝাড়খণ্ড রাজ‍্য সম্মেলন সংগঠিত হল ২-৪ অক্টোবর। সম্মেলনের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। পার্টির কেন্দ্রীয় নেতারা ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ....

পার্টির ঝাড়খণ্ড ষষ্ঠ রাজ‍্য সম্মেলন

Jharkhand Sixth State Conference

রামগড়ে সিপিআই(এমএল) লিবারেশনের ষষ্ঠ ঝাড়খণ্ড রাজ‍্য সম্মেলন সংগঠিত হল ২-৪ অক্টোবর। সম্মেলনের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। পার্টির কেন্দ্রীয় নেতারা ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কসবাদী কো-অর্ডিনেশন সেন্টার (এমসিসি)’র নেতা অরূপ চ‍্যাটার্জি এবং আদিবাসী অধিকার আন্দোলনের নেত্রী দয়ামনি বারলা ও নেতা প্রেমচন্দ্র মুর্মু। উপস্থিত ছিলেন সিপিআই ও সিপিআই(এম)’এর রাজ‍্য প্রতিনিধি। মনোজ ভক্ত রাজ‍্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্মেলন ৫৩ জনের রাজ‍্য কমিটি গঠন করে যারমধ‍্যে ১৯ জন নতুন। নবাগত রাজ‍্য সদস‍্যদের অর্ধেক অংশই তরুণ প্রজন্ম যারা ছাত্র-যুব ফ্রন্ট, প্রকল্প শ্রমিক ফ্রন্ট বা অরণ‍্যের অধিকার ফ্রন্টে সক্রিয়।

Published on 29 October, 2021