নভেম্বর বিপ্লব স্মরণ দার্জিলিং জেলায়

ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ১০৩তম বর্ষপূর্তিতে শিলিগুড়ির শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে ৭ নভেম্বর এক সংক্ষিপ্ত কর্মসূচীর শুরুতে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন ...

নভেম্বর বিপ্লব স্মরণ দার্জিলিং জেলায়

dar

ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের ১০৩তম বর্ষপূর্তিতে শিলিগুড়ির শক্তিগড় ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে ৭ নভেম্বর এক সংক্ষিপ্ত কর্মসূচীর শুরুতে লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত জেলা এবং ব্রাঞ্চ সদস্যরা। নভেম্বর বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস এবং আজকের সময় নিয়ে বক্তব্য রাখেন শাশ্বতী সেনগুপ্ত ও রজত বর্মণ। ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে প্রচার অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গেও আলোচনা হয়। উপস্থিত ছিলেন ব্রাঞ্চের পক্ষে রুবী সেনগুপ্ত, মিলি ভট্টাচার্য, মনি ভট্টাচার্য, গঙ্গা রায়, রমা সাহা, ছবি দত্ত, টুলু সাহা প্রমুখ। কর্মসূচীটি পরিচালনা করেন শাশ্বতী সেনগুপ্ত।

Published on 14 November, 2020