চটকল শ্রমিকদের বিক্ষোভ

২৮ সেপ্টেম্বর, কলকাতায় ডালহৌসিতে ‘বেঙ্গল চেম্বার অফ কমার্স’ (আইজেএমএ), ‘ইন্ডিয়ান জুট মিলস এ্যাসোসিয়েশন’ দপ্তরে চটকলের ২১টি ইউনিয়ন মিলিতভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। এই সমাবেশ থেকে ১০ জনের প্রতিনিধি দল ...

চটকল শ্রমিকদের বিক্ষোভ

cad

২৮ সেপ্টেম্বর, কলকাতায় ডালহৌসিতে ‘বেঙ্গল চেম্বার অফ কমার্স’ (আইজেএমএ), ‘ইন্ডিয়ান জুট মিলস এ্যাসোসিয়েশন’ দপ্তরে চটকলের ২১টি ইউনিয়ন মিলিতভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। এই সমাবেশ থেকে ১০ জনের প্রতিনিধি দল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয়। এআইসিসিটিইউ অন্তর্ভুক্ত বেঙ্গল চটকল মজদুর ফোরাম (বিসিএমএফ)-এর পক্ষ থেকে সভায় সভাপতিমন্ডলীতে ছিলেন বিসিএমএফ-এর রাজ্য সম্পাদক অতনু চক্রবর্তী। বক্তব্য রাখেন রাজ্য নেতা মাজাহার খাঁন ও ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন বিসিএমএফ-এর রাজ্য সভাপতি নবেন্দু দাশগুপ্ত। বিক্ষোভসভা পরিচালনা করেন বিসিএমইউ নেতা দীপক দাশগুপ্ত।

মূলত লকডাউন পর্যায়ে মজুরি প্রদান, অবিলম্বে ২০ শতাংশ হারে বোনাস, গ্রাচ্যুইটি সহ বিধিবদ্ধ বকেয়া মেটানো, প্রভৃতি দাবির উপর আইজেএমএ’কে এই স্মারকলিপি দেওয়া হয়।

Published on 02 October, 2020