শ্রমিকরা ধর্মঘট করে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন

৮ নভেম্বর কৃষক সংগঠনের ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে বেশকিছু চটকলে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হয়েছেন। হাওড়া জেলায় ১২টি মিল এর মধ্যে ৮টি মিলের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়েছেন .....

শ্রমিকরা ধর্মঘট করে কৃষক আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন

ddareee

৮ নভেম্বর কৃষক সংগঠনের ধর্মঘটের আহ্বানে সাড়া দিয়ে বেশকিছু চটকলে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হয়েছেন। হাওড়া জেলায় ১২টি মিল এর মধ্যে ৮টি মিলের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়েছেন। মিলগুলি হল -- বালি, মহাদেও, হাওড়া জুট, তিরুপতি, নর্থমিল, নিউ মিল, ল্যাডলো ও প্রেমচাঁদ জুটমিল। উত্তর ২৪ পরগনা জেলায় প্রবর্তক, আগরপাড়া, অকল্যান্ড এবং জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ; হুগলি জেলায় ওয়েলিংটন। ধর্মঘটি শ্রমিকদের বেঙ্গল চটকল মজদুর ফোরাম-এর রাজ্য কমিটি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে। ইউনিয়ন আশাবাদী আগামীদিনে কৃষক আন্দোলনের পক্ষে আরও বেশি সংখ্যক শ্রমিকরা অংশ গ্রহণ করবেন।

Published on 12 December, 2020