খণ্ড-26 / সংখ্যা 31 / পান্ডুয়া ব্লকে গ্রামে চলো কর্মসূচী চলছে

পান্ডুয়া ব্লকে গ্রামে চলো কর্মসূচী চলছে

পান্ডুয়া ব্লকে গ্রামে চলো কর্মসূচী চলছে

২৭ সেপ্টেম্বর কৃষিমজুরদের “একশ দিনের কাজের প্রকল্পে” অবিলম্বে কাজ দেওয়া, আদিবাসী প্রধান এলাকায় ঢালাই রাস্তা ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং আবাস যোজনায় সমস্ত গরিব পরিবারকে ঘর দেওয়ার দাবিতে পাণ্ডুয়ার ইলছোবা-দাসপুর গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন কর্মসূচী পালিত হয়। ডেপুটেশনে ভাল সংখ্যক মহিলা সামিল হন। কাজের দাবিতে জমা দেওয়া ৪-ক ফর্মগ্রহণ করতে প্রধান বাধ্য হন। ইলছোবা পশ্চিম পাড়ায় পানীয় জল ও রাস্তা নির্মাণ সম্পর্কেও প্রধান দ্রুত ব্যবস্থা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেন। ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে ছিলেন আয়ারলা ও এআইকেএম-এর স্থানীয় সংগঠক বিনয় দাস, মহঃ সিরাজুদ্দিন প্রমুখ নেতারা। পার্টির জেলা কমিটি সদস্য তপন বটব্যাল কর্মসূচিটিতে অংশ নেন ।

Published on 04 October, 2019